Showing posts with label Moral Story. Show all posts
Showing posts with label Moral Story. Show all posts

Wednesday, 25 July 2018

Laziness is the root cause of the loss of life.



অলসতা জীবন নষ্টের মূল কারন।


একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল ।
পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে
সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত
কিন্তু সে লাফ দেয় না, সে সহ্য করতে থাকে।।

আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়
তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার...

কিন্তু অনেক দেরি হয়ে গেল ততক্ষণে,তাই আর তার লাফ দেওয়ার মত শক্তি থাকে না,
পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায় ।

এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে......??

তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে।।।।
কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে.....।।।

ঠিক তেমনি সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিন
এটাই কল্যাণকর কে শক্তিশালী কে দুর্বল এটা না ভেবে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করুন,,,,,

আবেগ ভালবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত নেওয়া উচিত না.......


Facebook থেকে সংগৃহীত।

Monday, 18 December 2017

How times have changed!



বিখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার তার নিজের সুবিখ্যাত ব্রোঞ্জ মূর্তির সামনে নিদ্রিত অবস্থার একটা ফটো পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেন- "সময় কীভাবে বদলায়!"

তিনি বৃদ্ধ হয়েছেন বলে এই বাক্যটি লেখেননি। তার এই ব্রোঞ্জ মূর্তিটি এই হোটেলটির সামনে যখন স্থাপন করা হয় তখন তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিলেন এবং তিনিই হোটেলটি উদ্বোধন করেন। হোটেলের কর্মচারীরা তাকে সম্মানের সাথে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলো, যে কোন সময় আপনি এই হোটেলে এলে আপনার জন্য একটি সংরক্ষিত কক্ষ থাকবে।

পরবর্তীতে আর্নল্ড সেই হোটেলে গেলে তাকে হোটেল প্রশাসন থেকে বলা হয় যে, এই মুহূর্তে কোন ঘর খালি নেই তাই আপনাকে আমাদের ফেরাতে হচ্ছে। তিনি তখন একটি স্লিপিং জ্যাকেট এনে তার মূর্তির নীচে ঘুমিয়ে পড়েন এবং তার এই অবস্থা কল্পনা করার অনুরোধ করেন অন্যদের। ততদিনে শোয়ার্জনেগার আর ক্যালিফোর্নিয়ার গভর্নর নন।

তিনি এটাই বলতে চেষ্টা করেছেন যে, মানুষ যখন তার অবস্থানে থাকে তখন মূল্যায়িত হয়, অন্যথায় নয়। সময় বদলায়। নিজের অবস্থান, ক্ষমতা বা বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত আস্থাবান হওয়া উচিত নয় কারোরই। স্থায়ী বলে কিছু নেই পৃথিবীতে...।
" চিরদিন কাহারো সমান নাহি যায়,, "
" কেউ থাকবে না যেখানে সে ছিলো,
নিজেই জানে না কেন সরে গেলো..... 

আমার অনুরোধঃ গল্পটি সত্য মিথ্যা যাচাই না করে গল্পটি থেকে শিক্ষা গ্রহন করুন। 

 schwarzenegger



মূল পোষ্টটি দেখুন এখান থেকে... 
বিখ্যাত অভিনেতা হলিউড আর্নল্ড শোয়ার্জনেগার। তার ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর সিনেমাগুলো ভক্তদের মনে এখনো দাগ কেটে আছে। শোয়ার্জনেগার শুধু একজন তারকাই নন তিনি একজন রাজনীতিবিদও বটে। ক্যালিফোর্নিয়া গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এককালের গভর্নর ও মেগাস্টার শোয়ার্জনেগারকে ঘুমাতে হবে রাস্তায় সেটা কি কেউ কখনো ভেবেছিল।

নিজের সুবিখ্যাত ব্রোঞ্জ মূর্তির সামনে ঘুমন্ত অবস্থার একটা ছবি শোয়ার্জনেগার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করেছিলেন। ক্যাপশন লিখেন- ‘সময় কীভাবে বদলায়!’ যদিও শোয়র্জনেগার ছবিটা ২০১৬ সালের জানুয়ারিতে পোস্ট করেছিলেন কিন্তু এখনো সেটি ভাইরাল হওয়া বন্ধ হয় নি। শুধুমাত্র শোয়ার্জনেগারের ফেসবুক আইডি থেকেই ছবিটি ৭৪হাজার ৫০৩ বার শেয়ার হয়েছে। সেখান থেকে ছবিটি আরো ছড়িয়ে পড়ছে।

এদিকে শোয়ার্জনেগারের সেই চার শব্দকে বিভিন্ন গণমাধ্যম রংচং চড়িয়ে একটি গল্প লেখা শুরু করে দেয়। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়,

কিন্তু গল্পটি যে সত্য নয় সেটাও পরবর্তীতে বেরিয়ে আসে। প্রথমত ৮ ফুট উঁচু ব্রোঞ্জ ভাস্কর্যটি কোন হোটেল নয় বরং ওহাইয়োর গ্রেটার কলম্বাস কনভেনশন সেন্টারের সামনে অবস্থিত। দ্বিতীয়ত, ছবিটি দিয়ে শোয়ার্জনেগার মাত্র চারশব্দ দিয়েই একটি ক্যাপশন দিয়েছিলেন সেখানে কোন গল্পও বলা ছিলনা। তারপরো যারা বিশ্বাস করেনা তাদের জন্য বলা প্রয়োজন শোয়ার্জনেগার পৃথীবির অন্যতম ধনী অভিনেতা যিনি তার দানশীলতার জন্য বিখ্যাত।


Tuesday, 30 May 2017

যে ছবি হাজার কথা বলে

ঘূর্ণিঝড় মোরা: ভয়ে বিড়ালের কোলে হাঁসের বাচ্চার আশ্রয়



একটি ছবি হাজারটি কথা বলে। মঙ্গলবার সকালে তেমনি এক ঘটনা ঘটলো কক্সবাজারের মহেশখালী উপজেলায়।
ঘূর্ণিঝড় 'মোরা'তে যখন বিধ্বস্ত বাড়ি-ঘর। তখন মানুষগুলো আশ্রয়কেন্দ্রগুলোর দিকে ছুটছে। যে যার মতো নিরাপদে যাওয়ার চেষ্টা করছে। ঠিক সে সময় ঘটলো এই ঘটনা!

চারদিকের এই বিপদের মধ্যে তখন একটি হাঁসের বাচ্চা পেল নিরাপদ আশ্রয়স্থল। সেই আশ্রয়স্থলটি আর কেউ নয়। সেটি হলো- একটি বিড়াল। বিড়ালটি বুকের মধ্যে নিজের বাচ্চা'র মতো আগলে রেখেছে হাঁসের বাচ্চাটিকে। এটি বিশ্বাস অযোগ্য হলেও বিষয়টি সত্য।



source: ইত্তেফাক/জামান

Friday, 10 June 2016

Take Right Decision in Right Time - Moral Story


 সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিন।

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল ,,,।
পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে
সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত
কিন্তু সে লাফ দেয় না,,, । সে সহ্য করতে থাকে,,, ।
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়
তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার
কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার থাকে না,,,।
পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায়।
এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ??
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে,,, ।
কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে,,,।
ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে
একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু
আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও
আমাদের বুঝতে হবে কখন সরে যাওয়া উচিত অর্থাৎ
সঠিক সময়ের সিদ্ধান্ত সঠিক সময় নেওয়া উচিত ,,,।
আবেগ ভালবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত নেওয়া উচিত না ,,,।


- এই গল্পটি ফেসবুক থেকে সংগৃহীত।